মালদা

পাকুয়াহাটের এএনএম হাই স্কুলের পক্ষ থেকে করা হল নির্মল বিদ্যালয় অভিযান উপলক্ষে র‍্যালি

বামনগোলা ব্লকের পাকুয়াহাটের এএনএম হাই স্কুলের পক্ষ থেকে নির্মল বিদ্যালয় অভিযান এর জন্য এদিন একটি র‍্যালি করা হয়। স্কুলের মাঠ থেকে শুরু করে পাকুয়াহাট বাজার হয়ে বিডিও অফিস থেকে ঘুরে পুনরায় স্কুল মাঠে শেষ করা হয় র‍্যালিটি। শিক্ষক সুবল মণ্ডল জানিয়েছেন, এই র‍্যালির উদ্দেশ্যে হল খুব শীঘ্রই মালদা জেলাকে নির্মল জেলা ঘোষণা করা হবে। আর তাই তার বার্তা বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্য দিয়ে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজ এই র‍্যালি করা হয়। এরপর বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতা করা হয়।